মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন রাহুল ও সোনিয়া
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৫৩ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পর নরেন্দ্র মোদি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে আজ বৃহস্পতিবার শপথ নিতে যাচ্ছেন।
সন্ধ্যা ৭টায় রাইসিনা হিলসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাকে শপথ পাঠ করাবেন। তার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভাও শপথ নেবে।
এ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রীর দফতর থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
মমতা যোগ না দিলেও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী যোগ দিচ্ছেন। শুধু সোনিয়াই নয়, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও যোগ দিতে যাচ্ছেন শপথ অনুষ্ঠানে।
শপথ অনুষ্ঠানে থাকবেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং।
গতকাল বুধবার কংগ্রেসের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
-জেডসি
