শিশু সালমান হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
প্রকাশিত : ১০:৪৯ এএম, ২২ জুন ২০১৫ সোমবার | আপডেট: ১০:৫৭ এএম, ২২ জুন ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : চতুর্থ শ্রেণির ছাত্র সালমান ফাহাদ (১১) হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২২ জুন) ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-আব্দুর রাজ্জাক ওরফে বাহার, জাহিদ হোসেন ও ফাতেমা। তাদের মধ্যে রাজ্জাক ও ফাতেমা সম্পর্কে ভাই-বোন।
সালমান ঢাকার সাভার উপজেলার রাজাসন এলাকার সার্দ মেমোরিয়াল বিদ্যা নিকেতনের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। ২০১৩ সালে ২৮ জুলাই আসামিরা জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে সালমানকে ছুরিকাঘাতে হত্যা করেন।
এ ঘটনায় সালমানের বাবা কামরুজ্জামান বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।
২২.০৬.২০১৫ 