ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১:১২:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অস্থায়ী স্পিকার হচ্ছেন মেনোকা গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৮ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

ভারতের ৪টি সরকারে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্রবধু ও বিজেপি নেত্রী মেনোকা গান্ধী। তবে সপ্তদশ লোকসভা নির্বাচন পরবর্তী মন্ত্রীসভায় ঠাই হয়নি তার। এর বদলে তিনি পালন করবেন লোকসভায় স্পিকারের অস্থায়ী দায়িত্ব। এনডিটিভি।

নবনির্বঅচিত এমপিরা মেনোকা গান্ধীর কাছেই শপথ নেবেন। প্রথম অধিবেশনেই মেনোকা এমপিদের নেতৃত্ব দিতে যাচ্ছেন। ঐ অধিবেশনেই স্থায়ী স্পিকার নির্বাচন করা হবে।

বিশেষজ্ঞদের ধারণা এনডিএ’র পার্লামেন্টারি কমিটি মেনোকা গান্ধীই স্থায়ী স্পিকার হিসেবে নির্বাচিত করতে পারেন। তবে আগেই জানা গিয়েছিলো মেনোকা অথবা অশোক গাংগেয়ারের মধ্যেই একজন অস্থায়ী স্পিকারের দায়িত্ব পাবেন। কারণ পার্লামেন্টারি টিমেই তারা সবচেয়ে অভিজ্ঞ।

সাবেক মন্ত্রী মেনোকা গান্ধী এবারের নির্বাচনে উত্তরপ্রদেশের সুলতানপুর কেন্দ্রে খুব কম ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে জয়লাভ করেন। এই লোকসভা কেন্দ্রের এমপি ছিলেন বরুণ গান্ধী। কিন্তু এবার তিনি পিলিভিত থেকে নির্বাচনে লড়েন ও জয়ী হন।