ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৭:০৩:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ৩০ জুন ২০১৫ মঙ্গলবার | আপডেট: ০১:৩৪ পিএম, ৩০ জুন ২০১৫ মঙ্গলবার

Husband__Press__207683297স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : স্বামী ৬ দিন যাবত ‘নিখোঁজ’। তাই স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন গৃহবধূ তাহমিনা আক্তার বৃষ্টি। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে বৃষ্টি জানান, তার স্বামী ফজলুল হক করিম একজন ব্যবসায়ী। তাকে গত ২৫ জুন বিকেল ৪টার দিকে রাজধানীর পল্লবী এলাকা থেকে ডিবি পরিচয়ে কিছু লোক মাক্রোবাসে করে তুলে নিয়ে যায়। তিনি জানান, আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে পল্লবি থানায় সাধারণ ডায়েরি বা জেনারেল ডায়েরি (জিডি) (নং-২১৫৮/১৫) করা হয়েছে। এ বিষয়ে জিডি কপিতে বিস্তারিত তুলে ধরা হয়েছে। তবুও পুলিশ তার স্বামীর কোনো খোঁজ দিতে পারেনি। গৃহবধূ তাহমিনা আক্তার বৃষ্টি বলেন, আমার স্বামীকে (ফজলুল হক করিম) ফিরে পেতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শনের কাছে সাংবাদিকদের মাধ্যমে আবেদন জানাচ্ছি। সংবাদ সম্মেলনে নিখোঁজ ফজলুল হক করিমের স্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মেয়ে তানহা হক মীম (১৫), ছেলে তুর্জ (০৫) ও ভাগ্নে একরামুল হক। ৩০.০৬.২০১৫