সাবেক সংসদ সদস্য পাপিয়ার জামিন নাকচ
প্রকাশিত : ১১:০৬ এএম, ২২ জুন ২০১৫ সোমবার | আপডেট: ১১:০৬ এএম, ২২ জুন ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার জামিন আবেদন জজ আদালতেও নাকচ হয়ে গেছে। সোমবার তার জামিন আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা তা নাকচ করে দেন। পাপিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন ঢাকা বারের সভাপতি আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।
এই বিএনপি নেত্রীর বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় পাঁচটি,মিরপুরে তিনটি ও লালবাগে একটি নাশকতার মামলা রয়েছে। জামিনের মেয়াদ শেষে ১৬ জুন তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে নতুন করে জামিন চাইলে বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠান।
২২.০৬.২০১৫ 