সিরাজগঞ্জে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:০৪ পিএম, ২ জুন ২০১৯ রবিবার
প্রতীকী ছবি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
আজ রোববার দুপুর ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় মহাসড়কের উভয়পাড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হতাহতদের উদ্ধার ও যানজট নিরসনে কাজ চলছে পুলিশ। তবে এ ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি জানান।
