ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২৩:৫৪:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে স্যুট পরা নারীর ছবি এখন ‘ফিট ফর রেল’

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৭ পিএম, ২ জুন ২০১৯ রবিবার

ঘোমটা নয়! স্যুট পরা মহিলার ছবিই এখন ‘ফিট ফর রেল।’ এই দোহাই দিয়ে এবার নির্ধারিত নারী কামরার ‘লোগো’, ঘোমটা পরা নারীর ছবি তুলে দিচ্ছে ভারতীয় রেল। পাইলট প্রকল্প হিসেবে ওয়েস্টার্ন রেলের কামরাগুলি থেকে এই আদ্যিকালের ঘোমটা পরা নারীর ছবি সরিয়ে সেখানে স্যুট পরা নারীর ছবি লাগানো হচ্ছে। 

ভারতী ওয়েস্টার্ন রেলের জিএম জানান, এখন ঘোমটা পরিবৃত হয়ে থাকার যুগ শেষ। নারীরা এখন সবেক্ষেেত্রই সাবলীল। তাই এখনকার নারীকে ওই বেশে চিহ্নিত না করলেও বিশেষ ক্ষতি হবে না। পাশাপাশি তিনি বলেন, মাস দু’য়েক আগে ইন্সপেকশন করে দেখা গিয়েছে, ছবিটা মান্ধাতার আমলের এবং আকারে ছোট। ফলে অনেক সময় নজরে পড়ে না। 

তাদের অনুমান, স্যুট পরা এক নারী করজোড় স্বাগত জানাচ্ছে, এই চিহ্ন সহজেই নজর কাড়বে সকলের। অর্থাৎ এই ছবির গ্রহণযোগ্যতা বেশি এমনটা চিন্তা করেই প্রথম ছবি বদলের প্রথম সুপারিশ করা হয়। পাশাপাশি, নারী কামরার ভিতরে থাকবে সেই সব নারীর ছবি যারা নিজেদের কর্মদক্ষতা, নিষ্ঠা ও প্রচেষ্টার দ্বারা সমাজে প্রতিষ্ঠিত। যেমন, ব্যাডমিন্টনে সাইনা নেহওয়াল, ক্রিকেটার মিতালি রাজ, কল্পনা চাওলা। সেই সঙ্গে লেখা থাকবে তাদের কর্মজীবনের কথা।

যদিও রেল বোর্ডে এ নিয়ে দ্বিমত দেখা দিয়েছে। রেল কর্তাদের একাংশের কথায়, ভারতে নারীদের পরিধানের ঐতিহ্য শাড়িতেই। এই শাড়ি পরা দেবীদের পূজা করা হচ্ছে। পাশাপাশি, বহু ক্ষমতাশালী নারীই শাড়ি পরে তাদের কর্মদক্ষতাকে প্রকাশ করেছেন। ফলে শাড়ি মোটেই অচল নয়। তাই এই ছবির বদল চাইছেন না অনেকেই।