অরফানেজ ট্রাস্ট মামলা : বাদীর সাক্ষ্য বাতিলের আবেদনের শুনানি শুরু
প্রকাশিত : ১১:২১ এএম, ২২ জুন ২০১৫ সোমবার | আপডেট: ১১:২১ এএম, ২২ জুন ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নেয়া বাদীর সাক্ষ্য বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের ওপর শুনানি হাই কোর্টে শুরু হয়েছে।
বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চে সোমবার এ শুনানি শুরু হয়।
খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মোহাম্মদ আলী শুনানি শুরু করেন। গত ফেব্রুয়ারিতে ঢাকা বিশেষ জজ আদালত অরফানেজ মামলার বাদী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদের সাক্ষ্য গ্রহণ করে।
নিরাপত্তাজনিত কারণে খালেদা জিয়া এ সাক্ষ্যগ্রহণের সময় আদালতে হাজির ছিলেন না। তার অনুপস্থিতিতে সাক্ষ্য নেয়ায় তা বাতিল চেয়ে হাইকোর্টে এ আবেদন করা হয়।
২২.০৬.২০১৫ 