ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৭:০৩:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘টাইটানিক’ খ্যাত কেট এখন বাগানপ্রেমী

প্রকাশিত : ১১:৩৮ এএম, ২২ জুন ২০১৫ সোমবার | আপডেট: ১১:৩৮ এএম, ২২ জুন ২০১৫ সোমবার

kate winsletস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ‘টাইটানিক’ খ্যাত অভিনেত্রী কেট উইন্সলেটকে কে না জেনে। এবার অভিনয়ের পাশাপাশি এই কেট বাগান করার নেশায় মেতেছেন। তিনি অবসর কাটাচ্ছেন নিজ বাগানে। সম্প্রতি রীতিমতো বাগানপ্রেমী হয় উঠেছেন ৩৯ বছর বয়সী এই হলিউডি তারকা। তবে এই শখটা খুব পুরোনো নয় তার। কেট জানান চলচ্চিত্রই তাকে বাগানপ্রেমী বানিয়েছে। সিনেমার স্যুটিং করতে গিয়ে তিনি বাগানের প্রতি অনুরক্ত হয়ে ওঠেন। কেট উইন্সলেট বলেন,‘বাগানের পরিচর্যার জন্য অনেক সময় দিতে হয়। আমি ভালোবাসা দিয়ে আমার বাগানটি তৈরি করছি। তিনি বলেন, যদিও আমার আঙুলের অবস্থা খুব একটা ভালো না। কিন্তু এতে আমার কোনো কষ্ট হচ্ছে না।’ কেট ‘অ্যা লিটল ক্যাওস’ শিরোনামে একটি ফরাসি ছবিতে অভিনয় করতে গিয়ে বাগানের প্রেমে পড়ে যান। প্রতিদিন ছবি চিত্রায়ণ শেষ করে বাসায় ফিরে এখন বাগান পরিচর্যার কাজে লেগে যান কেট। ২২.০৬.২০১৫