ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ২১:৪৬:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চাঁদ দেখা কমিটির বৈঠক চলছে

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৯ পিএম, ৪ জুন ২০১৯ মঙ্গলবার

রমজানের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে তা নির্ধারণ করতে মাগরিবের পর বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এ বৈঠক শুরু হয়।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। সভায় উপস্থিত রয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম প্রমুখ।

জানা গেছে, সভায় চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ৪৭টি কেন্দ্র এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হবে। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এই টেলিফোন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট জেলার নাগরিকরা জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে পারবেন।