ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ৪:৫৬:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ২ কিশোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৪ পিএম, ৭ জুন ২০১৯ শুক্রবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সাত বছর বয়সের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই কিশোরকে আটক করেছে। আজ শুক্রবার ধর্ষণচেষ্টার অভিযোগে ওই দুই কিশোরের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির মা।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার এক গ্রামের সাত বছর বয়সী শিশুটি গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। ওই সময় এলাকার দুই কিশোর তরিকুল ইসলাম ও মারুফ ইসলাম শিশুটিকে ফুসলিয়ে পাশের পাটখেতে নিয়ে যায়। কিশোর মারুফের সহায়তায় তরিকুল শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ওই দুই কিশোর পালিয়ে যায়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন রেজা জানান, এই ঘটনায় শিশুর মা বাদী হয়ে ওই দুই কিশোরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে আজ থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে ওই দুই কিশোরকে স্থানীয় একটি বাজার থেকে আটক করে জেলহাজতে পাঠানো হয়।