ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৫:৫০:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হিলারি হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট

প্রকাশিত : ০৬:১৬ পিএম, ২৪ জুন ২০১৫ বুধবার | আপডেট: ০৬:২৫ পিএম, ২৪ জুন ২০১৫ বুধবার

1434178685উইমেননিউজ ডেস্ক, ঢাকা : যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন হিলারি ক্লিনটন। নতুন একটি জরিপে এমনই আভাস পাওয়া গেছে। মার্কিন পত্রিকা ওয়াল ‍স্ট্রিট জার্নাল/এনবিসি নিউজ যৌথভাবে জরিপটি পরিচালনা করে। ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবেই হিলারি শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করবেন বলেও জরিপে বলা হয়। চলতি মাসে ক্লিনটন নির্বাচনী প্রচারণার কাজে মাঠে নামার কয়েক দিনের মাথায় জরিপটি করা হয়। জরিপে অংশগ্রহণকারী তিন-চতুর্থাংশ প্রাথমিক ডেমোক্র্যাট ভোটাররা বলেন, ক্লিনটন তাদের প্রার্থী বাছাইয়ের শীর্ষে। মাত্র ১৫ ভাগ ভোটার অন্য ডেমোক্র্যাট প্রার্থী বারনি স্যান্ডার্সকে বাছাই করে। ২৫.০৬.২০১৫