ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৫:৫০:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জাহানারা ইমাম স্মৃতি পদক পাচ্ছে ছায়ানট

প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ২৫ জুন ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০৫:৪৮ পিএম, ২৫ জুন ২০১৫ বৃহস্পতিবার

jahanara imam podokস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : এ বছর জাহানারা ইমাম স্মৃতি পদক পেতে যাচ্ছে ছায়নট এবং ব্যক্তিগত কোটায় এই পদক পাচ্ছেন নিহত ব্লগার অভিজিৎ রায়ের বাবা অজয় রায়। আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ পদক তুলে দিবে ভূষিত করবে ঘাতক দালাল নির্মূল কমিটি। ছায়ানটের পক্ষ থেকে পদক গ্রহণ করবেন এর প্রতিষ্ঠাতা সনজীদা খাতুন। রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিবছরের মতো জাহানারা ইমাম স্মারক বক্তৃতা রাখবেন সনজীদা খাতুন।এবারের বক্তৃতার বিষয় বাংলাদেশে সাংস্কৃতিক আন্দোলন (১৯৬১-১৯৭১)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ২৩ বছর আগে ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচার ও মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধরকণের যে নাগরিক আন্দোলন সূচিত হয়েছিল, বহু ঘাত-প্রতিঘাতের পর আজ তা বিজয়ের দ্বারপ্রান্তে। ২৬ জুন তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরই স্মারক বক্তৃতা ও স্মৃতিপদক দেওয়া হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় বাংলা সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য এ বছর ওই সম্মানে ভূষিত হচ্ছেন সঙ্গীতজ্ঞ অধ্যাপক সনজীদা খাতুন। স্মারক বক্তৃতার ওপর আলোচনা করবেন উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি কামাল লোহানী, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটির সভাপতি অজয় রায় ও বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার সকাল ১০টায় ঘাতক-দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবিরের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে। পরে সন্ধ্যা সাতটায় শহীদ জননী জাহানারা ইমামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হবে। ২৫.০৬.২০১৫