ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ৩:৩০:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বরগুনায় ১ লাখের বেশি শিশু ভিটামিন এ প্লাস খাবে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৬ পিএম, ২০ জুন ২০১৯ বৃহস্পতিবার

বরগুনা জেলায় আগামী ২২ জুন ১ লাখ ১৭ হাজার ৫শ’ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। 

বরগুনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল বাস্তবায়ন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশনে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন শাহিন খান।

তিনি আরও জানান, বরগুনায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা রয়েছে ১৩ হাজার ৩৬৮ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১ লাখ ৪ হাজার ১২০ জন। জেলার ৬টি উপজেলায় মোট টিকাদান কেন্দ্র রয়েছে ৯৪৫টি।

২২ জুনের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে বরগুনা জেলার কোনো শিশু টিকা থেকে যেন বাদ না পড়ে সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন শাহিন খান।