ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৯:৫২:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হরতালের আগুনে দগ্ধ নাসিমাসহ দুজন মারা গেছেন

প্রকাশিত : ০৯:৪৫ এএম, ১৪ নভেম্বর ২০১৩ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৪৫ এএম, ১৪ নভেম্বর ২০১৩ বৃহস্পতিবার

Nasimaস্টাফ করেসনন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম ঢাকা : হরতালের আগুনে দগ্ধ পোশাক শ্রমিক পোশাকশ্রমিক নাসিমাসহ দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন৷ দীর্ঘ কুড়ি দিন মৃতু্যও সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হেরে গেলেন নাসিমা৷ নাসিমা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্‍সারত অবস্থায় গতকাল বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে মারা যান৷ চিকিত্‍সকরা জানিয়েছেন তার শরীরের অধিকাংশভাগই পুড়ে গিয়েছিলো৷ নাসিমার মৃতু্যতে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্বজন৷ গত ২৬ অক্টোবর হরতালের আগের দিন রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা৷ ওই বাসে করেই নাসিমা কাজ শেষে বাড়ি ফিরছিলেন৷ সব যাত্রী বের হতে পারলেও বাসে আটকা পড়ে দগ্ধ হন নাসিমা৷ এছাড়া ফেনীতে ককটেল বানাতে গিয়ে আহত মো. আবুল কাশেম ওরফে জালি কাশেম (৪২) আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বার্ণ ইউনিটে মারা যান৷ টানা ৮৪ ঘন্টার হরতালের তৃতীয় দিনে ১২ নভেম্বর সন্ধ্যায় ফেনীর ফুলগাজী উপজেলার বরইয়া গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত হন কাশেম৷ ১৪ নভেম্বর' ২০১৩