ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৪:৩৫:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নেপাল পুনর্গঠনে এক বিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি ভারতের

প্রকাশিত : ০৬:১৭ এএম, ২৬ জুন ২০১৫ শুক্রবার | আপডেট: ০৭:০৩ এএম, ২৬ জুন ২০১৫ শুক্রবার

14.+Sushma+Swarajউইমেননিউজ ডেস্ক, ঢাকা : ভূমিকম্পে বিধ্বস্ত নেপালকে এর পুনর্গঠনে সহায়তায় এক বিলিয়ন মার্কিন ডলার ত্রাণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। কাঠমুন্ডুতে নেপালের পুনর্গঠন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বৃহস্পতিবার এ ঘোষণা দেন। ভূমিকম্প বিধ্বস্ত নেপালকে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সুষমা স্বরাজ বলেন, ‘ভারত তার সবচেয়ে পুরনো ও ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী নেপালের সহায়তায় এগিয়ে যেতে এবং এর প্রতি তার দায়িত্ব পালনে সব সময় প্রস্তুত রয়েছে।’ তিনি আরো বলেন, এই সহায়তা হবে আগামী পাঁচ বছরে প্রদেয় অপর এক বিলিয়ন ডলার সহায়তার অতিরিক্ত। সুষমা স্বরাজ নেপালের পুনর্গঠনে ভারতের অঙ্গীকার তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানার ৬ ঘণ্টার মধ্যেই একটি উদ্ধার ও ত্রাণ অভিযান নিশ্চিত করেন। নেপাল সরকার ভূমিকম্প বিধ্বস্ত দেশের পুনর্গঠনে তহবিল সংগ্রহে এ সম্মেলনের আয়োজন করে। চীন, জাপান ও ব্রিটেনসহ ৩০টি দেশ এবং জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিচ্ছেন। নেপালে গত ২৫ এপ্রিল ও ১২ মে তারিখের মারাত্মক ভূমিকম্পে ৮ হাজার ৮শ’র বেশি লোক নিহত এবং ২২ হাজারের বেশি আহত হয়। পাঁচ লাখের বেশি বাড়ি-ঘর বিধ্বস্ত এবং ২ লাখ ৭৯ জনের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। গত সপ্তাহে প্রকাশিত একটি দুর্যোগ-উত্তর প্রয়োজন নিরুপণ (পিডিএনএ)-তে বলা হয়েছে, নেপালকে প্রলয়ংকরী ভূমিকম্পের ক্ষয়-ক্ষতি পুষিয়ে নিতে হলে প্রায় ৬.৬ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। ২৬.০৬.২০১৫