ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৪:৩৬:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যশোরে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে ঈদ মেলা

প্রকাশিত : ০৬:২৬ এএম, ২৬ জুন ২০১৫ শুক্রবার | আপডেট: ০৬:২৬ এএম, ২৬ জুন ২০১৫ শুক্রবার

fashonস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, যশোর :  জাতীয় মহিলা সংস্থা যশোরের আয়োজনে শুরু হচ্ছে ক্ষুদ্র ও মাঝারী নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে ১০ দিনের ঈদ মেলা। জেলা পরিষদ প্রাঙ্গণে আগামীকাল সকালে এই মেলার উদ্বোধন করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। ৫ জুলাই পর্যন্ত মেলা চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন জাতীয় মহিলা সংস্থার কেন্ত্রীয় চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম। ২৬.০৬.২০১৫