ঝালকাঠিতে ল্যাকটেটিং মায়েদের ৬ দিনব্যাপী হেলথ ক্যাম্প শুরু
প্রকাশিত : ১০:৩১ এএম, ২৬ জুন ২০১৫ শুক্রবার | আপডেট: ১০:৩১ এএম, ২৬ জুন ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঝালকাঠি : জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে পৌর এলাকার ৮০০ কর্মজীবী ল্যাকটেটিং মায়েদের নিয়ে ৬ দিনব্যাপী হেলথ ক্যাম্প শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠির জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার মেয়র আফজাল হোসেন ও জেলা তথ্য অফিসার হাসিবুল হাসান বিশেষ অতিথি ছিলেন।
ঝালকাঠি পৌর সভার ওয়ার্ডভিত্তিক ৬ দিন ধরে তাদের চিকিৎসা সেবা প্রদান করা হবে। মহিলা বিষয়ক অধিদপ্তর মায়েদের মধ্যে কিটস প্যাকেট বিতরণ করেছে। কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
২৬.০৬.২০১৫ 