ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৪:৩৬:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

খুলনায় বাড়ির ছাদ ধসে স্কুল ছাত্রীর মৃত্যু

প্রকাশিত : ০৯:৫৯ এএম, ২৭ জুন ২০১৫ শনিবার | আপডেট: ০৯:৫৯ এএম, ২৭ জুন ২০১৫ শনিবার

1435389878স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, খুলনা : খুলনায় ছাদ ধসে আবিদা আরাবি শাপলা (১৩) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সে খুলনার ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
শনিবার সকাল ১০টার দিকে খুলনার ৫১, আহসান আহমেদ রোডে এই ঘটনা ঘটে।
নিহত শাপলার বাবার নাম ইমদাদুল হাকিম ও মায়ের নাম সোহেলি হাকিম।
শাপলার মা সোহেলি হাকিম উইমেননিউজকে জানান, তাদের বাড়িটি পুরনো আমলের। বৃষ্টির মধ্যে শাপলা বাড়ির দোতলায় ঘুমিয়ে ছিল। হঠাৎ সকাল ১০টার দিকে দোতলার ছাদ ধসে শাপলা চাপা পড়ে। সঙ্গে সঙ্গে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।
শাপলাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৭.০৬.২০১৫