ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৪:২৬:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পবিত্র শবে কদরে বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫:২১ পিএম, ১৩ জুলাই ২০১৫ সোমবার | আপডেট: ০৫:২১ পিএম, ১৩ জুলাই ২০১৫ সোমবার

thedailynews10স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ২৬শে রমজান অনুষ্ঠিতব্য পবিত্র শবে কদরে মহান আল্লাহ তায়ালার কাছে বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন। শেখ হাসিনা পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আজ দেয়া এক বাণীতে দেশবাসী এবং বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেন, ‘এই পবিত্র রজনীতে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি ও কল্যাণ কামনা করছি।’ প্রধানমন্ত্রী বলেন, সিয়াম সাধনার মাস রমজানের এক মহিমান্বিত রাত লাইলাতুল কদর। এই রাতে মানবজাতির পথ নির্দেশক পবিত্র আল-কোরআন পৃথিবীতে নাযিল হয়। পবিত্র কোরআনের শিক্ষা আমাদের পার্থিব সুখ-শান্তির পাশাপাশি আখিরাতের মুক্তির পথ দেখায়। পবিত্র এ রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তাঁর অসীম রহমত, বরকত ও মাগফেরাত। ১৩.০৭.২০১৫