রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে মা-মেয়ে নিহত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:৫০ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের গবাছড়ি এলাকায় ষাটোর্ধ্ব মা ও মেয়েকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে রাইখালীতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- মা সুই খই মারমা (৬০) ও মেয়ে ম্য সাং নু মারমা (২৯)।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উদ্দীন জানিয়েছেন, মঙ্গলবার ভোরে রাইখালীতে নিজেদের বাসায় ঢুকে মা ও মেয়েকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে ঠিক কি কারণে তাদেরকে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে।
তিনি আরও জানান, মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
-জেডসি
