আজ শনিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, মুম্বাইয়ের আন্ধেরির এমআইডিসি এলাকায় ওই কিশোরীকে প্রায় তিন সপ্তাহ ধরে আটকে রেখে কয়েক দফায় ধর্ষণ করা হয়। এরপর ধর্ষণের শিকার ওই কিশোরী কৌশলে সেখান থেকে পালিয়ে গিয়ে এক প্রতিবেশীকে জানালে তিনি শিশু সহায়তাকেন্দ্রে ফোন করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
এমআইডিসি পুলিশের তথ্য, ওই ব্যক্তি (৩৪) ও তাঁর স্ত্রী (৩২) উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে মুম্বাই নিয়ে আসেন।
পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ওই কিশোরীকে ফ্ল্যাটে আটকে রেখে স্বামী তাঁর স্ত্রীর জ্ঞাতসারেই ধর্ষণ করেন। উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে ওই কিশোরীকে তারা মুম্বাইয়ে নিয়ে আসেন। ওই কিশোরীকে দিয়ে পতিতাবৃত্তি করিয়ে তাঁরা আয়ের পরিকল্পনা করেছিলেন।’
এমআইডিসি পুলিশের ঊর্ধ্বতন পরিদর্শক আরবি ম্যান্ডেজ জানান, ওই দম্পতি তাঁদের অপরাধের কথা স্বীকার করেছেন।
২৭.০৬.২০১৫
স্ত্রীর সহায়তায় কিশোরীকে ধর্ষণ করলেন স্বামী!
প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২৭ জুন ২০১৫ শনিবার | আপডেট: ১২:৪৭ পিএম, ২৭ জুন ২০১৫ শনিবার

