জেসিআই এপিডিসির প্রথম বাংলাদেশি চেয়ারপারসন রুমানা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৫৮ পিএম, ৩ জুলাই ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
জেসিআই এপিডিসির (এশিয়া প্যাসিফিক ডেভেলপমেন্ট কাউন্সিল) চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন জেসিআই বাংলাদেশের রুমানা চৌধুরী। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার জেজুতে অনুষ্ঠিত এএসপিএসি-এ এই সিদ্ধান্ত নেয়া হয়।
এর মাধ্যমে প্রথমবারের মতো একজন বাংলাদেশি এ সম্মান অর্জন করেন। এশিয়া প্যাসিফিক ডেভেলপমেন্ট কাউন্সিল অব জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চেম্বার
আন্দোলন ও নেটওয়ার্ক উন্নয়নের দায়িত্ব অর্পণ করা হয়। গত ১০০ বছরেরও বেশি সময় ধরে জেসিআই বিশ্বের সব সক্রিয় তরুণ প্রজন্মকে একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন এবং এর মাধ্যমে তাদের নিজস্ব কমিউনিটিতে প্রভাব বিস্তার করতে সহায়তা করেছে। বিশ্বব্যাপী ১০০টিরও বেশি দেশে এর দুই লাখের বেশি সদস্য রয়েছে।
-জেডসি
