ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৪:৩৫:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রধান বিচারপতির ইফতার অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর যোগদান

প্রকাশিত : ০৫:৫২ পিএম, ২৭ জুন ২০১৫ শনিবার | আপডেট: ০৫:৫২ পিএম, ২৭ জুন ২০১৫ শনিবার

2015-06-27_10_736707স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দেয়া ইফতার অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীও বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিথিদের জন্য সাজানো বিভিন্ন টেবিলে যান এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতারের আগে, দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। সুপ্রিম কোর্ট মাজার মসজিদের খতিব আহমেদ হাসান চৌধুরী মোনাজাত পরিচালনা করেন। মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, সাবেক প্রধান বিচারপতিগণ, সুপ্রিম কোর্টের বিচারকগণ, এটর্নি জেনারেল, সিনিয়র আইনজীবীগণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নেতৃবৃন্দ অন্যান্যের মধ্যে ইফতার মাহফিলে যোগ দেন। ২৭.০৬.২০১৫