ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২০:৪০:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তিউনিশিয়া উপকূলে নৌকাডুবি, বিপুল প্রাণহানির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৬ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

তিউনিশিয়ার সমুদ্র উপকূলে আবারো অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার দেশটির জার্জিস শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নৌকা থেকে চার আরোহীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে একজনের মৃত্যু হয়।

বিবিসির খবরে বলা হয়েছে, জীবিত তিনজন মালির নাগরিক বলে জানা গেলেও নিখোঁজ বাকিরা কোন দেশের তা জানা যায়নি।

জীবিকার তাগিদে প্রতিনিয়ত ইউরোপের উদ্দেশে দেশ ছাড়ছেন বিপুল সংখ্যক মানুষ। আর ইউরোপের যাওয়ার পথে লিবিয়া ও তিউনিশিয়া উপকূলে ডুবছে বেশ অভিবাসীবাহী নৌকা। এ পর্যন্ত এ পথে সলীল সমাধি হয়েছে শত শত মানুষের।

এর আগে লিবিয়ার জুয়ারা থেকে অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে গত ১০ মে তিউনিশিয়া উপকূলে নৌকাডুবে ৬৭ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ৩৭ জনই ছিলেন বাংলাদেশের নাগরিক।

চলতি বছরের প্রথম তিন মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ১৫ হাজার ৯০০ অভিবাসী ও শরণার্থী ইউরোপে পৌঁছেছেন।

জাতিসংঘের গত জানুয়ারিতে দেয়া হিসাব অনুযায়ী, ২০১৮ সালে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় প্রতিদিন গড়ে ছয়জন প্রাণ হারান।

-জেডসি