ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২০:৩৯:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ক্যালিফোর্নিয়ায় দুই দশকের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৭ পিএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ৬ দশমিক ৪ মাত্রায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার সমন্বিত আন্তর্জাতিক সময় দুপুর ১টার পরপর ক্যালিফোর্নিয়ার বৃহত্তম শহর লস এঞ্জেলেসের ১৫০ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত করে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, এই অঞ্চলে গেল কয়েক বছরের ভেতর এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্প চলাকালীন কমপক্ষে চারটি বড় ধরনের মৃদু কম্পন (৪.৭, ৩.৫, ৩.৮ ও ৪.২ মাত্রা) রেকর্ড করা হয়েছে।

মধ্য লস এঞ্জেলেসে ভূমিকম্পটি কিছুটা সময় স্থির ছিল। এতে অন্তত কয়েক সেকেন্ডের জন্য শহরের বিল্ডিংগুলো হেলে-দুলে ওঠে। অন্য দিকে থেকে থেকে অন্তত ২৫ বার মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পে ক্ষয়-ক্ষতি ও হতাহতের খবর এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। পাশাপাশি ভূমিকম্পের কারণে কোনো ধরনের সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে ও জিওফিজিস্ট পল কারুসো বলেন, ক্যালিফোর্নিয়ার ভারতীয় ওয়েলসের প্রায় ২০ মাইল পূর্বে মরুভূমিতে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। এটি ব্যাপকভাবে অনুভূত হলেও আমরা উল্লেখযোগ্য ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছি না। তবে ভূমিকম্পটি যদি লস এঞ্জেলেসের কাছাকাছি হতো, তাহলে পরিস্থিতি হয়তো ভয়ানক হতো।

-জেডসি