ছোটপর্দায় ফিরেছেন সোহানা
প্রকাশিত : ০৮:০৩ এএম, ২৮ জুন ২০১৫ রবিবার | আপডেট: ০৮:০৩ এএম, ২৮ জুন ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : চলচ্চিত্রে ব্যস্ত থাকার কারণে অনেকদিন ছোটপর্দায় অনপুস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। ঈদ উপলক্ষে আবারও ছোটপর্দায় ফিরেছেন তিনি। এরই মধ্যে বেশকিছু নাটকের শুটিং শেষ করেছেন সাবা। এ প্রসঙ্গে তিনি বলেন, ছোটপর্দা ছাড়া ঈদের আনন্দ সাদামাটা লাগে। ঈদে তাই বিশেষ নাটকের প্রতি দর্শকদের যেমন আগ্রহ থাকে তেমনি আমারও আলাদা একটা আগ্রহ থাকে। এবারের কাজগুলো দর্শকদের ভালো লাগবে আশা করি।’
ঈদের নাটক ছাড়াও মুরাদ পারভেজের নতুন ছবি ‘দৌড়’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি। চলতি মাসে অথবা ঈদের পরেই ছবির শুটিং শুরু হবে। সাবা সম্প্রতি কলকাতার একটি ছবিতে অভিনয় করেছেন।
২৮.০৬.২০১৫
