মাকে হত্যা করে থানায় গেল ছেলে
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:১৭ পিএম, ৭ জুলাই ২০১৯ রবিবার
নেশার জন্য মায়ের কাছে কিছু টাকা চেয়েছিলেন তার ছেলে। কিন্তু সেই টাকা দেননি মা। এ কারণে রেগে তাকে গলা কেটে হত্যা করেন সেই ছেলে। আজ রোববার সকালে পুলিশের কাছে গিয়ে এ কথা স্বীকার করে দীপক নামের ওই ছেলে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, শনিবার রাতে উত্তর-পশ্চিম দিল্লির মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে। দীপকের মায়ের নাম আশা দেবী। তিনি গৃহিনী ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আজ সকালে এক ব্যক্তি পুলিশের কাছে এসে বলে, নেশার টাকা না দেওয়ায় তিনি তার মাকে হত্যা করেছেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগপত্র দায়ের করা হয়েছে।
