চীন সফর সম্পর্কে প্রধানমন্ত্রীর মিডিয়া ব্রিফিং কাল
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ৭ জুলাই ২০১৯ রবিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে তাঁর পাঁচদিনের দ্বিপক্ষীয় সরকারী সফরের বিষয়ে আগামীকাল সোমবার মিডিয়া ব্রিফিংয়ে বক্তব্য রাখবেন।প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে বিকাল ৪টায় এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো: নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে বিকাল ৪টায় মিডিয়া ব্রিফিং শুরু হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি খ্যা খিয়াংয়ের আমন্ত্রণে পাঁচদিনের দ্বিপক্ষীয় সরকারী সফর শেষ করে গতকাল শনিবার বিকেলে দেশে ফিরেছেন।
