রাজবাড়ীতে প্রাক প্রাথমিক শিক্ষা বিষয়ে কর্মশালা
প্রকাশিত : ১১:১৯ এএম, ২৮ জুন ২০১৫ রবিবার | আপডেট: ১২:৩৩ পিএম, ২৮ জুন ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, রাজবাড়ী : রাজবাড়ীতে প্রাক প্রাথমিক শিক্ষা বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) বেলা ১১টার দিকে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ঈদতাদুল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা খানম ও দিনাপুর পিটিআই এর সহকারী সুপারেন্টেন্ড কুব্বাত আলী খাঁন ও ফরিদপুর পিটিআই এর প্রশিক্ষক কায়েস আহম্মেদ ও রাজবাড়ী সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুর রশিদ। কর্মশালায় ৪০ জন উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার, প্রশিক্ষক ও সহকারী প্রশিক্ষক অংশ নেয়।
২৮.০৬.২০১৫
