ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১২:৪৭:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফুলবাড়ীয়ায় শিক্ষিকার আত্মহত্যা

প্রকাশিত : ১১:৪০ এএম, ২৮ জুন ২০১৫ রবিবার | আপডেট: ১২:৩১ পিএম, ২৮ জুন ২০১৫ রবিবার

bishpan-attohotta-suicideস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ময়মনসিংহ : ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের শিবগঞ্জ বাজার এলাকায় অপমান সইতে না পেরে এক গৃহশিক্ষিকা বিষপান করে আত্মহত্যা করেছে। শনিবার রাতে শিক্ষিকার ভাই বাদী হয়ে ২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। শিবগঞ্জ মর্ডান প্রি ক্যাডেট স্কুলে বেড়ীবাড়ী গ্রামের ইসমাইলের মেয়ে ফাহিমা খাতুন শিক্ষিকা হিসাবে চাকরি করতেন। ঐ স্কুলের প্রধান শিক্ষক আ. রহমান ফাহিমাকে কুপ্রস্তাব দেয়ায় চাকরি ছেড়ে দেন। পরে দেড় বছর ধরে শিবগঞ্জ বাজারে ফাহিমা প্রাইভেট টিউশনি শুরু করেন। আ. রহমান বিভিন্ন সময় ফাহিমাকে উত্যক্ত করতেন। মোবাইল ফোনেও হুমকি দিতেন। শনিবার আ. রহমান শিবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সামনে ফাহিমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এ অপমান সইতে না পেরে শনিবার দুপুর ১টার দিকে আ. রহমানের বিদ্যালয়ে গিয়ে ফাহিমা বিষপান করেন। তাকে প্রথমে ফুলবাড়ীয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ফুলবাড়ীয়া থানার ওসি রিফাত খান রাজিব জানান,এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। ২৮.০৬.২০১৫