ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৯:৩৯:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ ঢাকা আসছেন নিশা

প্রকাশিত : ১০:২০ এএম, ১৬ নভেম্বর ২০১৩ শনিবার | আপডেট: ১০:২০ এএম, ১৬ নভেম্বর ২০১৩ শনিবার

NISAস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম ঢাকা : আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল৷ ভারতীয় বংশোদ্ভূত নিশা গত ২১ অক্টোবর দায়িত্ব নেয়ার পর প্রথম বাংলাদেশ সফরে আসছেন৷ ঢাকায় তিনি তিন দিন অবস্থান করবেন৷ নিশা দেশাই তার সফরে বৈশ্বিক, আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে সরকার, বিরোধী দল এবং শ্রমিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন৷ যুক্তরাষ্ট্র-ভারত-জাপানের ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে ১২ নভেম্বর থেকে টোকিও সফর শেষে তিনি ঢাকা আসছেন৷ ১৭ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তার বৈঠক রাখা হয়েছে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গেও নিশা বৈঠক করবেন দিশা৷ রোববার বিকেল সাড়ে ৪টায় দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাত্‍ করবেন তিনি৷ এছাড়া রাত ৮টায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্‍ করবেন৷ তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় এখনো নির্ধারিত হয়নি৷ সফরকালে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের ও শ্রমমন্ত্রী রাজিউদ্দিন রাজুর সঙ্গে নিশার দেখা করার কথা রয়েছে৷ পররাষ্ট্রসচিব মো.শহীদুল হকের সঙ্গেও তিনি আনুষ্ঠানিক বৈঠক করবেন৷ এছাড়াও সুশীল সমাজ ও বাংলাদেশের তৈরি পোশাক ইসু্যতে শ্রমিক সংগঠন এবং কারখানার মালিকদের সঙ্গে তার মতবিনিময়ের কথা রয়েছে৷ সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার আগে নিশা দেশাই বিসওয়াল যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএআইডির এশিয়ার সহকারী প্রশাসক হিসেবে কাজ করেন৷ সেখানে তিনি মধ্য এশিয়া থেকে প্যাসিফিক আইল্যান্ড পর্যন্ত ২২টি দেশের সহায়তায় ১২০ কোটি ডলারের একটি তহবিল, একটি বু্যরোর ব্যবস্থাপনা এবং সহস্রাধিক উন্নয়ন পেশাজীবীর বৈদেশিক কর্মীদের দেখাশোনার দায়িত্বে ছিলেন৷ এর আগে তিনি ইউএসএআইডির অফিস অব ইউএস ফরেন ডিজাস্টার অ্যাসিস্ট্যান্স ও অফিস অব ট্রানজিশন ইনিশিয়েটিভসে কাজ করেন৷ ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া থেকে স্নাতক ডিগ্রিধারী নিশা দিশাই যুক্তরাষ্ট্র-ভিত্তিক সবচেয়ে বড় আন্তর্জাতিক মানবিক ও উন্নয়ন বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান ইন্টার অ্যাকশনেও কাজ করেছেন৷ ১৬ নভেম্বর'২০১৩