ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১২:৪৬:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তাইওয়ানে পা সিয়ান পার্কে বিস্ফোরণে আহত ৪৯৮ নারী

প্রকাশিত : ১১:০৯ এএম, ২৯ জুন ২০১৫ সোমবার | আপডেট: ১১:০৯ এএম, ২৯ জুন ২০১৫ সোমবার

image_238769.21উইমেননিউজ ডেস্ক, ঢাকা : তাইওয়ানের সিন পেই শহরের পা সিয়ান পার্কে বিস্ফোরণ ঘটনায় রোববার বিকেলে ৬টা পর্যন্ত ৪৯৮ জন আহত হয়েছে। আহতরা সকলেই নারী। এদের মধ্যে ২জন চীনা মূলভূভাগের নাগরিক এবং ৫জন হংকংয়ের নাগরিক। তাইওয়ানের তাইপে স্বাস্থ্য বিভাগের পরিসখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, আহতদের তাইওয়ানের ৪৩টি হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দুজন চীনা নাগরিক তাইওয়ানে লেখাপড়া করেন। তাইওয়ান প্রণালীর আদান-প্রদান তহবিল সংস্থা এ খবর শুনে এই দুই ছাত্রীর পরিবারকে তাইওয়ানে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছে। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। ২৯.০৬.২০১৪