ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১১:১০:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রধানমন্ত্রীর ইফতার পার্টিতে এরশাদ ও রওশনকে আমন্ত্রণ

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ২৯ জুন ২০১৫ সোমবার | আপডেট: ০১:৪৭ পিএম, ২৯ জুন ২০১৫ সোমবার

ersadrowson1428928050স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৬ জুলাই তাঁর সরকারি বাসভবন গণভবনে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার পার্টিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার এস এম খুরশিদ-উল-আলম আজ জাতীয় পার্টির নেতৃবৃন্দের আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন। বারিধারায় এরশাদের বাসভবনে তার প্রাইভেট সেক্রেটারি সায়ীদ নুর আমন্ত্রণপত্র গ্রহণ করেন এবং সংসদ ভবন কার্যালয়ে বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদের আমন্ত্রণপত্র গ্রহণ করেন তার প্রাইভেট সেক্রেটারি সুজাউল ইসলাম। ২৯.০৬.২০১৫