ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১১:১০:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নালিতাবাড়ীতে লাঠির আঘাতে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত : ০৪:৪৪ পিএম, ২৯ জুন ২০১৫ সোমবার | আপডেট: ০৪:৪৪ পিএম, ২৯ জুন ২০১৫ সোমবার

imagesস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বাড়ির যাতায়াতের রাস্তা নিয়ে দ্বদ্বের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে তাসলিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার গেরাপচা গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে, এ ঘটনায় জড়িত অভিযোগে মো. ইলিয়াস আলী (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের গেরাপচাঁ গ্রামে মো. বিল্লাল হোসেনের সঙ্গে বাড়ির যাতায়াতের রাস্তা নিয়ে চাচাতো ভাই জালাল উদ্দিনের বিরোধ ছিল। দুপুরে ওই বিরোধের জের ধরে বিল্লাল ও তার স্ত্রী তাসলিমার সঙ্গে জালাল উদ্দিন ও তার ছেলে ইলিয়াস আলীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ শুরু হলে ইলিয়াস আলীর লাঠি আঘাতে ঘটনাস্থলেই তাসলিমার মৃত্যু হয়। এছাড়া বিল্লাল ও ইলিয়াসের স্ত্রী সুফিয়া বেগম আহত হয়। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার ও ইলিয়াসকে আটক করে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‍হত্যা মামলার প্রস্ততি চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে  মর্গে পাঠানো হয়েছে। ২৯.০৬.২০১৫