ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১১:০৯:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী সাংবাদিক কেন্দ্রের মানববন্ধনে মুকুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

প্রকাশিত : ০৫:২৪ পিএম, ২৯ জুন ২০১৫ সোমবার | আপডেট: ০৫:৪৯ পিএম, ২৯ জুন ২০১৫ সোমবার

11651132_1055583737803708_2095446998_nস্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম, ঢাকা : সাংবাদিক নাজনীন আক্তার তন্বীকে নির্যাতনকারী স্বামী সাংবাদিক রফিকুল ইসলাম মুকুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। সোমবার সকালে (২৯ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন,এ ধরণের অন্যায় মেনে নেয়া যায় না। যে ঘৃণ্য অপরাধ নাজনীনের সাথে করা হয়েছে তার শাস্তি মুকুলকে পেতেই হবে। তারা বলেন, মুকুল যাতে কোনো রকম প্রভাব খাটিয়ে আইনের হাত থেকে রেহাই না পায় সে দিকে লক্ষ্য রাখা জরুরী। তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মুকুলের শাস্তি দেখে যাতে অন্যরাও ভবিষ্যতে নারী নির্যাতন করতে সাহস না পায়। সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক ও সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমার নেতৃত্বে মানববন্ধনে শান্তা মারিয়া, ইয়াসমিন পিউ, সেবিকা দেবনাথ, মাহফুজা জেসমিন, দিলরুবা আক্তার, নাদিয়া শারমিন, তাসকিনা ইয়াসমিন প্রমূখ উপস্থিত ছিলেন। ২৯.০৬.২০১৫