ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১০:২৭:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাবিতে ভর্তি প্রক্রিয়া শুরু ৫ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৫ আগস্ট। ওইদিন বিকাল ৪টা থেকে শুরু করে ২৭ আগস্ট রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া অব্যাহত থাকবে।

বুধবার ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার,  খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৪ সেপ্টেম্বর ২০১৯ শনিবার এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার অনুষ্ঠিত হবে।

ঢাবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের ভর্তি পরীক্ষায় ৭৫ নম্বরের বহু নির্বাচিত এবং ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও বহু নির্বাচনী পরীক্ষার জন্য ৫০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং বিজ্ঞপ্তির মাধ্যমে শিগগির জানিয়ে দেওয়া হবে।

-জেডসি