হাতে মৃত মায়ের কাট-আউট, সমাবর্তনে হাজির ছেলে
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩০ এএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
কলেজের সমাবর্তনে তুমি থাকবে সঙ্গে ! হ্যাঁ, মাকে এরকমটিই বলেছিলেন কলেজ পড়ুয়া পাওলো জন আলিসগ ৷ কিন্তু নিয়তি লিখেছিলেন অন্যকিছুই ৷ আর তাই তো কলেজ শেষ হওয়ার দু’বছর আগেই মৃত হয় পাওলো-র মায়ের ৷
কিন্তু মাকে সঙ্গে তো থাকতেই হবে ৷ স্নাতকের সমাবর্তন অনুষ্ঠানে মা না থাকলে হয় ৷ কিন্তু উপায়? স্বপ্নটা অন্যভাবেই পূরণ করলেন ছেলে ৷ সমাবর্তন অনুষ্ঠানে মায়ের ছবির লাইফ সাইজ কাট-আউট নিয়ে হাজির হলেন ছেলে ৷ ঘটনাটি ঘটেছে ফিলিপিন্সে ৷
সংবাদমাধ্যমকে পাওলো জানান, ‘আমার জীবনের এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এটি ৷ মা সঙ্গে নেই সেটা খুবই দুর্ভাগ্যজনক ৷ কিন্তু মাকে অন্যভাবে সঙ্গে পেলাম এটাও অনেকটা পাওয়া ৷ অন্তত, মায়ের ছবি সঙ্গে নিয়ে তো সমাবর্তনে ছবি তোলার সুযোগ পেলাম ৷ এটাই আমার প্রাপ্তি ৷’
পাওলো বন্ধুরা, তার এই কাজে খুবই খুশি হয়েছে ৷ তাকে শুভেচ্ছাও জানিয়েছেন তারা ৷ বন্ধুরা বলেছেন, ‘মা সব সময় তোমাকে দেখছে ৷ দূরে থেকেও সে আছে কাছে !’
