আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
প্রকাশিত : ১০:৫৩ পিএম, ২৯ জুন ২০১৫ সোমবার | আপডেট: ১০:৫৩ পিএম, ২৯ জুন ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনিতা রানী (৪৫) নামে এক গৃহবধূ মারা গেছেন।
সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশহর গ্রামে এ ঘটনা ঘটে।
অনিতা রানী ওই গ্রামের গোপাল চন্দ্রের স্ত্রী।
স্থানীয়রা জানান, রাতে বাড়ির টিভি সেটে বিদ্যুত সংযোগ দিতে গিয়ে গুরুতর আহত হন অনিতা রানী। দ্রুত তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুস সালাম শেখ উইমেননিউজকে বলেন, অনিতা রানীকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।
৩০.০৬.২০১৫ 