রাজনৈতিকভাবে পরাজিত অপশক্তিরাই গুজব ছড়াচ্ছে : তথ্যমন্ত্রী
বাসস
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:২৭ পিএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনৈতিকভাবে পরাজিত অপশক্তিরাই গুজব ছড়াচ্ছে। এসব গুজব সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ন্যাপ-ভাসানী’র ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী এসব গুজব সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান।
