ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ৬:২৩:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইনস্টাগ্রাম থেকে কত আয় করছেন প্রিয়াঙ্কা?

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২০ পিএম, ২৭ জুলাই ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইনস্টাগ্রামে ভারতের ধনী সেলিব্রেটিদের তালিকায় শীর্ষে স্থানে রয়েছে হলিউডে পাড়ি জমানো প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রামে স্পনসরড পোস্টের মাধ্যমে বিপুল টাকা আয় করেন এই তারকা। সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি ফলোয়ারদের জন্য প্রচুর টাকা আয় করেন প্রিয়াঙ্কা। সেই টাকার অঙ্ক শুনলে আপনার চোখ কপালে উঠবে।

কিছু দিন আগেই প্রতি বছর রিচ লিস্ট-এর মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে সবচেয়ে বেশি আয় করা সেলিব্রেটিদের তালিকা প্রকাশ করেছে একটি প্রতিষ্ঠান। এ বছরে সেই তালিকায় রয়েছেন বলিউডের এই আবেদনময়ী নায়িকা।

জানা গিয়েছে, প্রতিটি স্পনসরড পোস্টের জন্য প্রায় ১.৮৬ কোটি টাকা পারিশ্রমিক নেন প্রিয়াঙ্কা। আর কেনই বা নেবেন না। কারণ ইনস্টাগ্রামের 'মোস্ট ফলোড অ্যাকাউন্ট'-এর অ্যাওয়ার্ড তো তারই কাছে। ইনস্টাগ্রামে ৪.৩ কোটি ফলোয়ার প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের।

হলিউডে সাফল্যের পর ভারতের পাশাপাশি আন্তর্জাতিক ফলোয়ারের সংখ্যাও বেড়েছে। ফলে, প্রিয়াঙ্কার পোস্টের মাধ্যমে বিজ্ঞাপন করতে পিছু পা হচ্ছে না বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানগুলো।

-জেডসি