ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ৬:১১:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

থরের ভূমিকায় ন্যাটালি পোর্টম্যান

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৮ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

থর হল জার্মানিক পুরাণে বজ্রদেবতা এবং নিঃসন্দেহে পুরুষ। কিন্তু মারভেল চলচ্চিত্র মহাবিশ্বে যা ইচ্ছা তাই ঘটতে পারে। তাই প্রমাণ করতে ‘থর’ সিরিজের চতুর্থ পর্ব ‘থর : লাভ অ্যান্ড থান্ডার’-এ এই প্রথম থর চরিত্রে একজন নারীকে দেখা যাবে আর এই ভূমিকায় অভিনয় করবেন ন্যাটালি পোর্টম্যান।

ন্যাটালি সিরিজের প্রথম দুই পর্বে জেইন ফস্টারের ভূমিকায় অভিনয় করেছেন। বর্তমান পর্বের পরিচালক টাইকা ওয়াইটিটি স্যান ডিয়েগো কমিক-কনে নারী থরের ঘোষণা দিয়েছেন। “কাহিনীধারা অসাধারণ, আবেগ, প্রেম আর বজ্রে ভরপুর আর প্রথমবার থর আসছে নারী হিসেবে,” ওয়াইটিটি বলেন।

‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’ ফিল্মে থরের পরিণতি প্রসঙ্গে পরিচালক বলেন, “সে এখন সেভেন-ইলেভেনে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কেনার জন্য যাচ্ছে, এখন মনে হচ্ছে সে কাউচে বসে টিভি দেখবে, আসলে কে জানে।”

আসগার্ডিয়ান থরের ভূমিকায় ক্রিস হেমসওয়ার্থকে ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’ ফিল্মের শেষ দিকে মহাশূন্যের দিকে ছুটি যেতে দেখা যায়। ওয়াইটিটি মারভেল সিনেমাটিক ইউনিভার্সের ‘থর’ পরিচালনা করবেন বলে বোঝা যায় তিনি মাঙ্গা কমিক্স অবলম্বনে ওয়ার্নার ব্রাদার্সের ‘আকিরা’ পরিচালনা করবেন না। ২০২১-এর ৫ নভেম্বর ‘থর : লাভ অ্যান্ড থান্ডার’ মুক্তি পাবে।


-জেডসি