ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ৬:১৫:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

লিন্ডসের সঙ্গে সৌদি যুবরাজের ঘনিষ্টতার গুঞ্জন

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০২ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার

যুক্তরাষ্ট্রের তারকা অভিনেত্রী লিন্ডসে লোহান এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু দিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে। আরব বিশ্বে এই সংক্রান্ত নানা কথা ভেসে বেড়াচ্ছে।

মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছে, যুবরাজ বিন সালমানের সঙ্গে বলিউড অভিনেত্রীর সম্পর্ক দিন দিন ঘনিষ্ট হয়ে উঠছে। বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে দুজনকে। এরইমধ্যে যুবরাজ লিন্ডসেকে বিভিন্ন উপহার সামগ্রী দিয়েছেন যার মধ্যে রয়েছে ক্রেডিট কার্ড। এছাড়াও যুবরাজের ব্যক্তিগত বিমানেও স্থান পেয়েছেন এই অভিনেত্রী।

এসব গুঞ্জনের পরিপ্রেক্ষিতে মার্কিন সংবাদমাধ্যম পেইজসিক্স যোগাযোগ করলে লিন্ডসে লোহানের কাছের অনেক বন্ধুরা এই ঘনিষ্ঠতাকে ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দেন। বলেন, যুবরাজ ও লিন্ডসে পরস্পরের পরিচিত।

লিন্ডসের ঘনিষ্টদের একজন জানান, এ পর্যন্ত এই দুজনের মাত্র একবার দেখা হয়েছে। তাদের প্রথম দেখা হয় বছরখানেক আগে ফর্মুলা ওয়ান এর একটি রেসে।

গত বছর লিন্ডসে ঘোষণা দিয়েছেন, তিনি সৌদি নারীদের নিয়ে ‘ফ্রেইম’ নামে একটা ফিল্ম করতে চান। ফিল্মটিতে সৌদি নারীদের সাংস্কৃতিক ভাবনা ও কর্মকাণ্ড তুলে ধরতে চান তিনি।