ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ৪:৩১:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জিম করছেন নুসরাত ফারিয়া, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২১ পিএম, ২৪ আগস্ট ২০১৯ শনিবার

ফেসবুক দুনিয়ায় কয়েকদিন ধরে একটি ভিডিও বেশ দাপিয়ে বেড়াচ্ছে। আর তা হলো- চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়ার শরীর ফিট রাখার একটি ভিডিও। ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে ফারিয়াকে কঠোর জিম করতে দেখা গেছে। এরই মধ্যে ভিডিওটি দেখেছেন বহু দর্শক।

ফারিয়া জানান, শরীর ফিট রাখতে নিয়মিত ফিটনেস সেন্টারে যান তিনি। এটি তার নিয়মিত কাজেরই একটি অংশ।

এদিকে আগামী ৫ সেপ্টেম্বর থেকে নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। ভারতের নির্মাতা রাজা চন্দের পরিচালনায় ‘ভয়’ শিরোনামের এই ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন অঙ্কুশ হাজরা।

ছবির গল্পে দেখা যাবে, অঙ্কুশ তার ক্যারিয়ার নিয়ে খুব খুশি। সুইমিং কোচ হিসেবে সে বেশ ভালো। কিন্তু এই প্রাণখোলা মানুষটির মধ্যে একটি ঘটনা মৃত্যু ভয় ঢুকিয়ে দেয়। আর সেখান থেকে বেরিয়ে আসতে তাকে সাহায্য করে তার অটিস্টিক বোনের শিক্ষিকা। এই শিক্ষিকার ভূমিকায় দেখা যাবে ফারিয়াকে।

এ ছাড়া আগামী ৬ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব-ফারিয়া অভিনীত ছবি ‘শাহেনশাহ’। শামিম আহমেদ রনীর পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন নবাগত রোদেলা জান্নাত, অমিত হাসান, ডিজে সোহেল, সাদেক বাচ্চু, আহমেদ শরীফ, শিবা সানু, ডন, মিশা সওদাগর প্রমুখ।