ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ৩:০২:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় মডেল বিন লাদেনের ভাইঝি

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১০ পিএম, ২৪ আগস্ট ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় শত্রু  ওসামা বিন লাদেনের ভয়ে ভীত থাকতো যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ দেশ। তাকে হত্যার জন্য এমন কোনো পরিকল্পনা নেই যা মার্কিন যুক্তরাষ্ট্র করেনি। সেই বিন লাদেনের ভাইঝি মাতাচ্ছেন মার্কিন মুলুক। বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় মডেলদের একজন বিন লাদেনের ভাইঝি ওয়াফা দুফোর।

মার্কিন যুক্তরাষ্ট্রে তার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এমন অবস্থায় সম্প্রতি একটি মার্কিন গণমাধ্যমে তার আসল পরিচয় উঠে এসেছে। এরপরই ওয়াফা জানিয়েছেন, তার এই পরিচয়ে তিনি মোটেই বিরক্ত নন।

২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে থাকা বিন লাদেনকে হত্যা করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। মৃত্যুর আগে ও পরে বিন লাদেনের পরিবার সম্পর্কে জানা গেছে অনেক তথ্য। বিশ্বজুড়ে তার ভাইপো-ভাইঝির সংখ্যা চার শতাধিক। এছাড়া বিন লাদেনের স্ত্রী ও সন্তানের সংখ্যাও একাধিক।

-জেডসি