ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ২:৪২:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সেই রানু মন্ডল এখন ‘সেলিব্রেটি’ (ভিডিও)

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২২ পিএম, ২৬ আগস্ট ২০১৯ সোমবার

রানু মন্ডল বা রানাঘাটের লতা নামটি শুনেছেন কখনো? বিখ্যাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের ‘ইক প্যায়ার কা নগমা হ্যায়’ গানটি সুরেলা কন্ঠে গেয়ে রাতারাতি সেলিব্রেটি হয়ে গেছেন যিনি।

হ্যাঁ সেই বৃদ্ধা রানুর কথাই বলা হচ্ছে যিনি স্বামী, মেয়ে, ঘর-সম্পত্তি সব হারিয়ে রেল স্টেশনে পড়ে আপন মনে গাই গাইতেন। খবর ইন্ডিয়া টুডে’র।

সম্প্রতি বলিউডের সঙ্গীত পরিচালক হিমেশ রেশামিয়ার সঙ্গে ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ ছবির জন্য প্লে-ব্যাক করলেন সেই বৃদ্ধা রানু। হিন্দি এ ছবির ‘তেরি মেরি, তেরি মেরি কাহানি’ গানেই খোদ সঙ্গীত পরিচালকের সঙ্গে গলা মেলালেন তিনি।

হিমেশের সাথে রেকর্ডিংয়ের সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শোনা যাচ্ছে সুরেলা কণ্ঠেরর কারণে এখন একের পর এক অফার পাচ্ছেন রানু মন্ডল।

নিজের ইনস্টাগ্রামে শেয়ার করা গান রেকর্ডিংয়ের ওই ভিডিওর ক্যাপশনে হিমেশ বলেন, ‘আপনার সমস্ত স্বপ্ন সত্য হতে পারে যদি সেগুলো অনুধাবন করার সাহস থাকে। একটি ইতিবাচক মনোভাব সত্যি সত্যি বাস্তবে সত্যি করে তুলতে পারে।’

রানু মন্ডলের বয়স হলেও ভুলে যাননি গানের কথাগুলো। গানের সুরে এখনো সেই তরুণ বয়সের কণ্ঠের ছোঁয়া। তার এ প্রতিভাই আজ তাকে স্বপ্নের কাছে পৌঁছে দিয়েছে।

স্বামী, মেয়ে, ঘর-সম্পত্তি সব হারিয়ে গেলেও তার জীবনে রয়ে গেছে গান আর সুমধুর কণ্ঠ। যার ওপর ভর করে আজ সেলিব্রিটি তকমা পেয়েছেন রানু মন্ডল।