ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ২:৫৩:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডেঙ্গুতে আক্রান্ত অভিনেত্রী ঊর্মিলা

বিনোদন প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৯ পিএম, ২৬ আগস্ট ২০১৯ সোমবার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গত শনিবার রাতে রক্তচাপ ও জ্বরের কারণে তাকে রাজধানীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।

পরীক্ষার পর জানা যায়, ঊর্মিলার ডেঙ্গু হয়েছে। তিনি এখন ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। 

আজ সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন ঊর্মিলার বোন অদিতি। তিনি বলেন, ‘ঊর্মিলার উচ্চ রক্তচাপজনিত সমস্যা হয়েছিল। পাশাপাশি জ্বরও ছিল। পরীক্ষার পর চিকিৎসকরা ডেঙ্গুজ্বর বলে শনাক্ত করেছেন। সে এখন হাসপাতালেই আছে।’

অদিতি আরও বলেন, ‘আপাতত চিকিৎসকরা ঊর্মিলাকে বিশ্রামের থাকার পরামর্শ দিয়েছেন। আগামীকাল আবার তার প্লাটিলেট পরীক্ষা করা হবে।’