প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়ার রূপের ঝলক
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
১৯৯৪-এ ‘মিস ওয়ার্ল্ড’ হওয়ার সময় থেকে আজ ২০১৯ পর্যন্ত ঐশ্বরিয়া রাই বচ্চনের সৌন্দর্য বেড়েছে বৈ কমেনি। সম্প্রতি, প্যারিস ফ্যাশন উইকে ফের একবার নিজের রূপের জাওলা দেখালেন বলিউডের এই অভিনেত্রী।
ইতালিয়ান ফ্যাশন ডিজাইনার গিম্বাটিস্টা ভল্লীর ডিজাইনার ফ্লোরাল প্রিন্টেড পোশাকে র্যাম্পে হাঁটলেন ঐশ্বরিয়া। র্যাম্পে নজর কাড়ল ঐশ্বরিয়ার চোখের মেকআপ। র্যাম্পে হাঁটতে হাঁটতেই দর্শকদের উদ্দেশে চুম্বন ছুঁড়ে দিলেন ‘রাই’।
প্রসঙ্গত, এই বছর ‘প্যারিস ফ্যাশন উইক’ অনুষ্ঠিত হয় ঐতিহাসিক প্রতিষ্ঠান মোনে দে প্যারিস-এ। ঐশ্বরিয়া রাই বচ্চন হাঁটার কয়েকদিন আগেই সেখানে র্যাম্পে হাঁটতে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে।
উল্লেখ্য, খুব শীঘ্রই ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখা যাবে মণিরত্নমের তামিল ছবি ‘পন্নিয়ান সেলভান’-এ। সূত্র: জি-নিউজ
-জেডসি
