ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ২৩:৩১:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মেয়েকে নিয়েই বাকিটা জীবন পাড়ি দেবো: মিথিলা

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫২ পিএম, ২ অক্টোবর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাহসান-মিথিলা ভালোবেসে বিয়ে করেছিলেন। তাদের ঘরে কন্যা সন্তানও রয়েছে। তারপরও তাদের ভালোবাসার ঘর ভেঙে গেছে অনেক দিন আগে। এরপর আর কোনও নতুন কাজে তাদের একসঙ্গে পাওয়া যায়নি।

সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মিথিলা জানালেন তার ভবিষ্যতের কথা। তিনি বলেন, ‘আর কোনও সম্ভবনা নেই তাহসান-মিথিলার এক হওয়ার। এটা কখনও হওয়ার না আর হবেও না। এখন আমার পরিবার নিয়ে ব্যস্ততা। তার থেকেও এখন সবচেয়ে বেশি স্থান জুড়ে জায়গা নিয়ে আছে আমার মেয়ে। মেয়েকে নিয়েই বাকিটা জীবন পাড়ি দেব।’

সৃজিতের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে বলেন, এটা একদমই মানুষের বাড়াবাড়ি। তার সঙ্গে এমন কোনও বিষয় নেই আমার। শুধু বন্ধুত্বের কারণে আমাদের দেখা হয়।

তাহসান মিথিলার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ২০০৪ সালে। তখন দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রণয় থেকে পরিণয়ে আবদ্ধ হন ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তাহসান মিথিলা। ২০১৩ সালের ৩০ এপ্রিল তাদের ঘরে এক কন্যা সন্তান আইরা তাহরিম খান আসে। কিন্তু  ২০১৭ সালের ২০শে জুলাই আকস্মিকভাবেই কোনও কারণ না জানিয়ে ফেসবুকে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তাহসান মিথিলা।

সোশ্যাল মিডিয়ায় আদর্শ কাপল হিসেবে সবার ওপরে ছিলেন তাহসান মিথিলা জুটি। তাদের এই জুটি নতুন প্রজন্মের নিকট আদর্শ প্রেমের উদাহরণ ছিল। উঠতি তরুণ-তরুণীদের নিকট ঈর্ষার কারণ ছিলেন তারা। তাহসান-মিথিলার ঘরে রয়েছে একমাত্র কন্যাসন্তান আইরা তাহরিম খান। মেয়েটি এখন মিথিলার কাছেই আছে।

-জেডসি