ইউটিউবে এলেন মাধুরী দীক্ষিত
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৫৪ এএম, ২৫ অক্টোবর ২০১৯ শুক্রবার
অবশেষে মাধুরী দীক্ষিতও খুলে ফেললেন নিজস্ব ইউটিউব চ্যানেল। সোশ্যাল মিডিয়ায় নিজেই খবরটি জানিয়ে বৃহস্পতিবার মাধুরী একটি নাচের ভিডিয়ো পোস্ট করেছেন। কোরিয়োগ্রাফার সরোজ খানের প্রতি এটি তার ট্রিবিউট।
প্রিয়ঙ্কা চোপড়া, শিল্পা শেট্টিদের ইউটিউব চ্যানেল রয়েছে অনেক দিন ধরেই। সম্প্রতি আলিয়া ভাটও এসেছেন। সেই রাস্তায় হাঁটলেন মাধুরীও। প্রথম ভিডিওতে এক অ্যাওয়ার্ড ফাংশনের পারফরম্যান্সের রিহার্সালের অংশ পোস্ট করেছেন মাধুরী, যা সরোজ খানেরই কোরিয়োগ্রাফ করা।
সম্প্রতি স্বামী শ্রীরাম নেনের সঙ্গে হাত মিলিয়ে নিজের দ্বিতীয় মরাঠি ছবি প্রযোজনা করছেন মাধুরী। এবার ইউটিউবে নতুন জার্নি শুরু করতে পেরে বেশ উত্তেজিত এই নায়িকা। তাকে শেষ দেখা গিয়েছিল ‘কলঙ্ক’-এ।
কুড়ি বছরের দাম্পত্য সেলিব্রেট করতে সেশেলস-এ গিয়েছিলেন অভিনেত্রী। মিলেনিয়ালদের মতো শ্রীরামের সঙ্গে অন্তরঙ্গ ছবিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
